আজ ১২ ডিসেম্বর। আরও ভালোভাবে বলতে গেলে ১২/ ১২। আর রাত ঠিক ১২ টা ১২ মিনিটেই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকবে বিশ্ব। ঠিক ওই সময়েই এদিন চাঁদ হবে সবথেকে উজ্জ্বল। বছরের শেষ এই পূর্ণিমাকে বলা হয় 'কোল্ড মুন' বা শীতল চাঁদ। এদিন রাত ১২ টা ১২ মিনিটে ইস্টার্ন ইউনাইটেড স্টেটস থেকে চাঁদ দেখা যাবে।
নাসার গবেষণা অনুযায়ী, এই সময়েই সবথেকে সুন্দর চাঁদ দেখা যায়। চাঁদ ও সূর্যের অবস্থানের জন্যই এই সময় সবথেকে উজ্জ্বল থাকে চাঁদ। এদিন শুধু বছরের শেষ পূর্ণিমা নয়, এই দশকের শেষ পূর্ণিমাও বটে।
ডিসেম্বরের এই পূর্ণিমাকে কোল্ড মুন বলা হয় কারণম এই মাস থেকেই সাধারণত ঠাণ্ডা পড়তে শুরু করে। একে 'দীর্ঘ রাতের চাঁদ'ও বলা হয়ে থাকে। আর ২০২০-তে যে প্রথম পূর্ণিমা হবে, তাকে বলা হয় 'উলফ মুন', যা ১০ জানুয়ারি দেখা যাবে।
তবে আজকের দিনটা সংখ্যাতত্ত্বের বিচারেও যথেষ্ট তাত্পর্যপূণফ। এদিন ইস্টার্ন ইউনাইটেড স্টেটস-এ ঠিক রাত ১২ টা ১২ -তে সবথেকে উজ্জ্বল চাঁদ তো দেখা যাবেই, আবার নিউমারোলজিস্টরা হিসেব কে দেখিয়েছেন, ২০১৯ -এর সংখ্যাগুলি যোগ করলেও হয় ১২।
১২ সংখ্যাটি সংখ্যাতত্ত্ববিদদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি কোনও কিছু সম্পূর্ণ হওয়া বোঝায়। এছাড়া এই আরও তাত্পর্য হল, এখনও পর্যন্ত মাত্র ২ জনই চাঁদে পা রেখেছে। যদিও সেই সংখ্যাটা শীঘ্রই বেড়ে যাবে।
ডিসেম্বরেই আরও এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে বিশ্ব। যা পৃথিবী থেকে খালি চোখেই দেখা যাবে। সূর্যগ্রহণ হবে আগামী ২৬ ডিসেম্বর। কিন্তু কোনও সাধারণ সূর্যগ্রহণ নয়। এই গ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলছেন, 'Ring of Fire'.
মূলত আরব আমিরশাহী থেকে দেখা যাবে সেই দৃশ্য। আবু ধাবির এক বিশেষ অঞ্চল থেকে সহজেই চোখে পড়বে সেই দৃশ্য। এছাড়াও দেশের অন্যান্য জায়গাতেও এই সূর্যগ্রহণ দেখা যাবে। তবে, সেটা হবে নিছকই সাধারণ সূর্যগ্রহণ।
অন্তত আড়াই ঘণ্টা ধরে চলবে গ্রহণ। চাঁদ এদিন প্রায় গোটা সূর্যটাকেই ঢেকে ফেলবে। অন্তত ৯১.৯৩ শতাংশ ঢেকে ফেলবে বলে জানা গিয়েছে। সেই অবস্থা স্থায়ী হবে ২ মিনিট ৪৭ সেকেন্ড। স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ৭টা ৩৮ মিনিট পর্যন্ত সেই দৃশ্য দেখা যাবে। তবে চোখ দিয়ে সরাসরি এই দৃশ্য দেখা ঠিক হবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
No comments:
Post a Comment