অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য চরম সতর্কবার্তা, নষ্ট হয়ে যেতে পারে আপনার ফোন

Image result for how to spoil android phone
নিরাপত্তার মামলায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেন দিনে দিনে পিছিয়ে পড়ছে। সম্প্রতি এমন একটি ত্রুটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ধরা পড়েছে, যা আপনার ফোনকেই নষ্ট করে দিতে পারে। যদিও এই ত্রুটিকে ডিসেম্বর ২০১৯ এ ফিক্স করা হতে পারে বলে খবর । ডিসেম্বরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনে মোট ৩ টি ত্রুটির বিষয়ে বলা হয়েছে, যার মধ্যে একটিকে 'অত্যন্ত বিপজ্জনক' মানছে খোদ গুগল।
গুগল পুরো বিষয়টি বর্ণনা করতে গিয়ে জানিয়েছে, নতুন একটি ত্রুটির বিষয়ে তারা জানতে পেরেছে যেটির ফায়দা উঠিয়ে হ্যাকাররা ম্যালিশিয়াস মেসেজ তৈরী করতে পারে এবং এরপর ব্যবহারকারীদের ফোনে 'Denial of Service' অ্যাটাক চালাতে পারে। এই ত্রুটিটির নাম দেওয়া হয়েছে 'CVE-2019-2232'।
লক্ষ লক্ষ ডিভাইস প্রভাবিত :
গুগলের তরফে বলা হয়েছে 'CVE-2019-2232' দ্বারা লক্ষ লক্ষ ব্যবহারকারী প্রভাবিত হতে পারে। এর দ্বারা অ্যান্ড্রয়েড ৮.০, অ্যান্ড্রয়েড ৮.১, অ্যান্ড্রয়েড ৯ ও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সমস্ত ফোন পুরো পুরি নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে। তবে গুগল এখনো নিশ্চিত নয়, হ্যাকারদের কাছে এই ত্রুটির বিষয়ে কোনো খবর আছে কিনা।
গুগলের তরফে জলদি আপডেট দেওয়া হবে :
গোগোলে ইতিমধ্যেই এই ত্রুটি সংশোধনের চেষ্টা করছে। শীঘ্রই তারা নতুন সিকিউরিটি আপডেট দেবে। তবে গ্রাহকরা কবে এই আপডেট পাবে তা নিয়ে নিশ্চিত কোনো খবর নেই। কারণ শাওমি, ভিভো, স্যামসাং, ওয়ানপ্লাস অ্যান্ড্রয়েড ভিত্তিক কাস্টম ওএস ব্যবহার করে।
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment